খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | আই নিউজ বিডি

খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি:..
Eidok-এ শেয়ার
খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সাফল্য কামনায় বাগেরহাটে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ(মঙ্গলবার) বিকেলে জেলার খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাগেরহাটের সকল উপজেলা থেকে বিপুল সংখ্যক বিএনপি নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেনজিনা আহমেদ প্রিয়াংকাসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 25 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 79 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Autre গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Autre ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Autre সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views