তানজিদ তামিমের ১ম ওডিআই সেঞ্চুরিতে ১১ রানের জয় বাংলাদেশের। সিরিজ ২-১… | আই নিউজ বিডি

তানজিদ তামিমের ১ম ওডিআই সেঞ্চুরিতে ১১ রানের জয় বাংলাদেশের। সিরিজ ২-১ টাইগারদের

বাংলাদেশ বনাম (সফরকারী) পাকিস্তানের মধ্যকার ৩ ম্যাচের ওডিআই ক্রিকেট সিরিজের ৩য় ও শেষ ম্যাচ। সিরিজের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ঢাকার মিরপুরে।..
Eidok-এ শেয়ার
তানজিদ তামিমের ১ম ওডিআই সেঞ্চুরিতে ১১ রানের জয় বাংলাদেশের। সিরিজ ২-১ টাইগারদের
ছবি: সংগৃহীত

সিরিজের ১ম ম্যাচে (১১ মার্চ) স্বাগতিকদের ৮ উইকেটের সহজ জয়ের পর, বৃষ্টিবিঘ্নিত ২য় ম্যাচে (১৩ মার্চ) ১২৮ রানের বড় জয়ের মাধ্যমে সিরিজে সমতা আনে পাকিস্তান দল। কাল (১৫ মার্চ) সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারীরা টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। 

বাংলাদেশ তাদের প্রথম পাওয়ার প্লে-তে (১০ ওভারে) সংগ্রহ করে ৫০/০। টাইগারদের বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম এ ম্যাচে তার ওডিআই ক্যারিয়ারের ১ম শতকটি হাঁকান। তিনি তার ইনিংসের মোকাবেলা করা (ব্যক্তিগত) ৯৮ তম বলে লং অফের উপর দিয়ে ছয় মেরে 'তিন অঙ্কের ফিগার' স্পর্শ করেন! এবং ১০৭ রানে (সমান সংখ্যক বলে) গিয়ে থামে তার দারুণ এ ইনিংসটি। ৬টি চার এবং ৭টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল  তার (এ পর্যন্ত) এ ক্যারিয়ার সেরা ইনিংস। 

আর স্বাগতিকদের ইনিংস নির্ধারিত ৫০ ওভারে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় ২৯০/৫-এ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮* (৪৪) রান আসে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। এছাড়া অপর ওপেনার সাইফ হাসান করেন ৩৬ (৫৫)। পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩টি উইকেট নেন ৫২ রান দিয়ে। 

সফরকারী দল সিরিজ নিজেদের অনুকূলে নেয়ার জন্য ২৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে ২৭৯ রান সংগ্রহ করে সবকটি উইকেট হারায়। দলের পক্ষে ৬ নম্বরে ব্যাট করতে নামা সালমান আলী আগা শতরান করেন (এটা তার ৩য় ওডিআই শতক)। তিনি ৯টি চার ও ৪টি ছয়ের মাধ্যমে ১০৬ (৯৮) রান করেন। এছাড়া সাদ মাসুদ ৩৮ (৪৪) ও (অধি.) শাহীন আফ্রিদি ৩৭ (৩৮) রান সংগ্রহ করেন। 

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। তিনি ৪টি উইকেট লাভ করেন ৪৯ রানে। এছাড়া সাতক্ষীরা তথা বাংলাদেশের গর্ব মুস্তাফিজুর রহমান ৩/৫৪ এবং ডানহাতি স্পিডস্টার নাহিদ রানা ২/৬২। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটিতে ১১ রানের জয় পায় টাইগার বাহিনী। 

ম্যাচের সেরা প্লেয়ার হিসেবে (ম্যাচের সর্বোচ্চ) ১০৭ করা তানজিদ ছাড়া অন্য কাউকে ভাবা হয়নি। আর ২-১ ব্যবধানে জিতে নেয়া এ সিরিজে "ম্যান অব দ্য সিরিজ" হিসেবে (কিছুটা অস্বাভাবিকভাবে) দুজনকে নির্বাচিত করা হয়! ওপেনার তানজিদ তামিম এবং গতি তারকা নাহিদ রানা পান এ পুরস্কার। 

এ সিরিজে তানজিদ তামিমের ইনিংসগুলো হলো- ৬৭* (৪২), ০১ (০৭) ও ১০৭ (১০৭)। অর্থাত, ৩ ম্যাচে ১৭৫ রান। গড় ৮৭.৫০ এবং স্ট্রাইক রেট ১১২। আর তিনটি ম্যাচে নাহিদ রানার বোলিং- ৫/২৪, ১/৫৯ ও ২/৬২। অর্থাত, (৫.৩৭ ইকোনমিতে) ৮ উইকেট। 

 

[ক্রিকবাজ ও গুগল।]

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা חדשות ספורט নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 72 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় חדשות ספורט শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 99 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল חדשות ספורט শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 126 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ חדשות ספורט অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 117 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড חדשות ספורט শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 78 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন חדשות ספורט খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 132 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন חדשות ספורט সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 115 Views