নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার: ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেফতার | আই নিউজ বিডি

নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার: ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক যুবকের
Eidok-এ শেয়ার
নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার: ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশালে অভিযান চালিয়ে র‍্যাব-৮ এর সহযোগিতায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার আমির হোসেনের ছেলে তরিকুল ইসলাম ওরফে সম্রাট (৩৪) এবং পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর এলাকার বাবুল হোসেন মাঝির ছেলে আবেদিন মাঝি ওরফে রাজু (৪২)। পুলিশের ভাষ্য অনুযায়ী সম্রাট পেশায় ঔষধ ব্যবসায়ী এবং রাজু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

রবিবার (১৫ মার্চ) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, গত শুক্রবার বিকেলে বরিশালের কাশিপুর এলাকার বাসিন্দা ট্রাকচালক গোপাল চন্দ্র দাস (৪৫)কে কৌশলে মোটরসাইকেলে করে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামে সন্ধ্যা নদীর তীরে একটি ইটভাটার কাছে নিয়ে যায় সম্রাট ও রাজু। সেখানে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় এবং পরে মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেওয়া হয়।

একই দিন বিকেলে নেছারাবাদ থানা পুলিশ অজ্ঞাত পরিচয় হিসেবে ওই মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই মানিক চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তি ও গ্রেফতারকৃতদের মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। নারী ও মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের পেছনের আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। হত্যার পর নিহতের মাথা এবং হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র নদীতে ফেলে দেওয়ায় সেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই পুলিশ র‍্যাবের সহযোগিতা চাইলে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মোহাম্মাদ কামরুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ইটভাটার প্রবেশমুখে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার দিন বিকেল তিনটার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি ইটভাটার ভেতরে প্রবেশ করে। পরে কিছু সময় পর একই মোটরসাইকেলে দুজনকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

ওই ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে র‍্যাব সদস্যরা শনিবার দুপুর ২টার দিকে বরিশাল সদর উপজেলার কাশিপুর চৌমাথা এলাকার গণপাড়া থেকে সম্রাটকে এবং রাত আটটার দিকে বরিশাল নগরীর স্টিমারঘাট এলাকা থেকে রাজুকে গ্রেফতার করেন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Crimen মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 72 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Crimen দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 62 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Crimen চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 46 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crimen মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Crimen কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Crimen আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Crimen সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 115 Views