হরিপুরে ইউএনও কার্যালয়ের নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই মামলায় যুবক… | আই নিউজ বিডি

হরিপুরে ইউএনও কার্যালয়ের নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই মামলায় যুবক গ্রেফতার

হরিপুরে ইউএনও কার্যালয়ের নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই মামলায় যুবক গ্রেফতার


ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ইউএনও কার্যালয়ে ঢুকে নিয়ো..
Eidok-এ শেয়ার
হরিপুরে ইউএনও কার্যালয়ের নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই মামলায় যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ইউএনও কার্যালয়ে ঢুকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শরীফ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার মাগরিবের পর উপজেলার জাদুরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

 

গ্রেফতার হওয়া শরীফ হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

 

মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নেমে শনিবার জাদুরানী বাজার এলাকা থেকে মামলার ৯ নম্বর আসামি শরীফকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের জন্যও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

 

এর আগে শুক্রবার বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র কয়েকজন ব্যক্তি জোরপূর্বক নিয়ে যায়। পরে এ ঘটনায় রাতেই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থানায় মামলা দায়ের করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজনীতি সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 114 ভিউ আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 ভিউ