পবিত্র ঈদ উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ফেনী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মাওলা। ঈদের আনন্দ ও তাৎপর্য তুলে ধরে তিনি এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় মোঃ গোলাম মাওলা বলেন, “পবিত্র ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা। এই দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি। সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই হোক ঈদের মূল শিক্ষা।”
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য হলো মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতা জাগ্রত করা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত রয়েছে।
এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা, সুখ ও নিরাপত্তা দান করেন।”
তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদের এই আনন্দময় মুহূর্ত দেশের মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।