রাজধানী ঢাকার মগবাজারে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW)-এর উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) মগবাজারস্থ জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম এ সোহেল আহমেদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে দেশবরেণ্য সামরিক কর্মকর্তা, জ্যেষ্ঠ আইনজীবী ও বিশিষ্ট মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, লে. কর্নেল আবু ইউসুফ জোবায়ের উল্লাহ, পিএসসি (অব.), অ্যাডভোকেট মো. শফিকুর রহমান, সারোয়ার ওয়াদুদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হাসেম, মো. হাবিবুর রহমান, ড. ইঞ্জি. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মাসুদুর রহমান রনি, প্রীতি সরমান, ড. শামীম হামিদী, ড. নাঈমা খানম, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট এনায়েত উল্লাহ, ড. শহীদ মঞ্জু, আতাউল্লাহ খান, এম. এইচ মোতালেব খান, মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, ড. শরিফ সাকী, এম. এ মঞ্জু, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান এবং এস. এম আমানউল্লাহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা বলেন, “আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। বিশ্বের কোথাও যেন নিরীহ মানুষ নির্বিচারে প্রাণ না হারায়। পৃথিবীর প্রতিটি প্রান্তে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই মানবাধিকার রক্ষা এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস. এম সাজেদুল ইসলাম ও মো. ইয়াসিন (দপ্তর প্রতিনিধি, CHRW)। আলোচনা সভা শেষে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও মানবকল্যাণ কামনা করা হয়।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
تطبيق «Eye News BD»
تعليقات 0