জামালপুরে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম | আই নিউজ বিডি

জামালপুর

জামালপুরে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম 

জাকিরুল ইসলাম বাবু,

জামালপুর প্রতিনিধি
Eidok-এ শেয়ার
জামালপুরে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম 
ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহের নয়া নগর ইউনিয়নে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও নয় কেজি থেকে ৯ কেজি ৫০০ গ্রাম করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন উপকারভোগী।

 

পরিষদে গিয়ে দেখা গেছে, নয়ানগর ইউনিয়নে ৩৬০০ দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণের জন্য মাষ্টার রোল তৈরি করেন ইউপি সদস্য ও প্রশাসক । শনিবার (১৪ মার্চ) সকাল থেকে চাল বিতরণ শুরু করেন প্রশাসক শবনম মুস্তারী। দুপুর ২ টা থেকে গ্রাম পুলিশদের ব্যবহার করে একের পর এক সাদা প্লাষ্টিকের বস্তায় চাল বিক্রির জন্য বাহিরে প্রেরণ করেন।প্রত্যেক বস্তায় ৫ জনের কার্ডের চাল দেওয়া হয়েছে। পরবর্তীতে সাংবাদিকদের দেখে তিনি চাল পাচার করা বন্ধ করেন। 

 

চাল নিতে আসা একাধিক ব্যক্তি জানান, সরকারিভাবে ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও তাদের ৯ কেজি ৪০০/৫০০ গ্রাম করে চাল দেওয়া হচ্ছে। 

 

এ বিষয়ে নয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা শবনম মুস্তারী বলেন,আমার ইউনিয়নে ৩৬০০ জন ব্যক্তির মধ্যে চাল বিতরণ করা হবে। আজ শনিবার ১,২,৩ ও সংরক্ষিত নারী সদস্যের মোট ১২০০ কার্ড ধারীদের মধ্য চাল বিতরণ করা হয়েছে। চালের পরিমাণ কিছুটা কম থাকতে পারে। ওজনে সামান্য কমবেশি হতে পারে। সরকার থেকে যে পরিমাণ ভিজিএফ চাল পাওয়া যায়, তা উপকারভোগীদের মধ্যেই বিতরণ করা হচ্ছে। আমরা সাড়ে নয় কেজি করে চাল বিতরণ করতেছি।এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। 

 

মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদ উপলক্ষে দুস্থ ও হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কোনোভাবে ১০ কেজির কম দেওয়ার সুযোগ নেই। আমি খোজ খবর নিচ্ছি। ১০ কেজি করে চাল বিতরণ করার নির্দেশনা দিচ্ছি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 ভিউ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার অপরাধ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 ভিউ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ অপরাধ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 ভিউ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ অপরাধ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 ভিউ