৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনসেটের লোভে উচ্চমাত্রার মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল বহনের সময় স্বপ্না (২৮) নামে এক নারীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা গেছে, সাতক্ষীরা থেকে চট্টগ্রামের অলংকার এলাকায় এসব কাঁচামাল নিয়ে যাওয়ার সময় ঈগল পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়।
আটক স্বপ্না প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি তাকে মালামালগুলো চট্টগ্রামের অলংকার মোড়ে পৌঁছে দেওয়ার কথা বলেন। বিনিময়ে তিনি ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনসেট দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রলোভনে তিনি কাঁচামালগুলো নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ক্রিস্টাল আইস কাঁচামাল বহনকালে নারী আটক | আই নিউজ বিডি
ক্রিস্টাল আইস কাঁচামাল বহনকালে নারী আটক
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0