ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউএনও কার্যালয়ে হট্টগোল, | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউএনও কার্যালয়ে হট্টগোল, 

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউএনও কার্যালয়ে হট্টগোল,

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে একটি কলেজের কর্মচ..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউএনও কার্যালয়ে হট্টগোল, 
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে শুক্রবার (১৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার মেদিনী সাগর বিএম মহাবিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে জনবল নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শুক্রবার বিকেলে ওই দুই পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিকতা চলাকালে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন নেতাকর্মীদের নিয়ে ইউএনও কার্যালয়ে উপস্থিত হন।

 

এ সময় তিনি নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবি জানান। তাঁর সঙ্গে উপজেলা বিএনপির নেতা ইরফান আলী, যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন, যুবদল নেতা মো. ফারুক ও মোখলেসুর রহমানসহ প্রায় ২৫–৩০ জন উপস্থিত ছিলেন। এক পর্যায়ে ইউএনওর সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইউএনও রায়হানুল ইসলামের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জামাল উদ্দিন। তিনি অভিযোগ করেন, নিয়োগে অর্থ লেনদেন হচ্ছে এবং আওয়ামী লীগপন্থী লোকজনকে চাকরি দেওয়ার চেষ্টা চলছে। জবাবে ইউএনও বলেন, অফিসের কার্যক্রম পরিচালনা করা প্রশাসনের নিয়ম অনুযায়ীই হচ্ছে এবং নিয়োগ বোর্ডের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

 

এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদকে কক্ষের বাইরে যাওয়ার জন্য চাপ দেন। তখন কয়েকজন তাঁর কাছ থেকে নথিপত্র নেওয়ার চেষ্টা করেন। পরে কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধির কাছ থেকেও নিয়োগসংক্রান্ত কিছু কাগজপত্র নিয়ে তারা কার্যালয় ত্যাগ করেন। এ সময় কলেজের অধ্যক্ষ তাঁদের পিছু নেন।

 

মেদিনী সাগর বিএম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও নিয়োগ পরীক্ষার সদস্যসচিব হারুন অর রশিদ বলেন, উপজেলা বিএনপির সভাপতি ও তাঁর অনুসারীরা হঠাৎ এসে নিয়োগ পরীক্ষা বন্ধের জন্য চাপ সৃষ্টি করেন। পরে তারা নিয়োগ পরীক্ষার কাগজপত্র নিয়ে চলে যান। নথিপত্র ফেরত দেওয়ার জন্য তিনি তাঁদের অনুরোধও করেছেন।

 

অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন দাবি করেন, নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগের ভিত্তিতেই তারা সেখানে যান। তাঁর ভাষ্য, ইউএনওর কার্যালয়ে দরজা বন্ধ করে নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছিল, যার প্রতিবাদ জানাতে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। তিনি আরও বলেন, পরে কাগজপত্রগুলো ইউএনও কার্যালয়েই রেখে আসা হয়েছে।

 

এ বিষয়ে ইউএনও রায়হানুল ইসলাম বলেন, নিয়োগ পরীক্ষা চলাকালে উপজেলা বিএনপির সভাপতি লোকজন নিয়ে এসে প্রক্রিয়া বন্ধের দাবি জানান। প্রশাসনের কাজে বাধা দিয়ে তারা অশোভন আচরণ করেন এবং এক পর্যায়ে নিয়োগসংক্রান্ত কাগজপত্র নিয়ে চলে যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politique সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 92 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politique আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politique কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 65 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politique যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 98 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politique কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 105 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politique ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 109 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politique গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views