নাগরপুরে টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুরে টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ..
নাগরপুরে টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ..
ছবি: সংগৃহীত
নাগরপুরে টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের 'টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০ ঘটিকায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

সংস্থাটির প্রতিষ্ঠাতা মোঃ নাসির মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এলাকার নিম্নআয়কর ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে কাপড়, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভাদ্রা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহ আলম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থা'র সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সুরুজ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রিফাত মিয়া, সমাজকল্যাণ সম্পাদক ইয়ামিন হোসেন খান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান।

উদ্যোক্তারা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এলাকার সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। উপহার সামগ্রী পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষেরা সন্তোষ প্রকাশ করেছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator