বাউফলে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল হবে - ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

বাউফলে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল হবে’’। চাঁদাবাজ মুক্ত বাউফল গড়ে তুলতে বাউফল বাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, কেউ চাঁদাবাজি করতে গেলে তাকে পিলারের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনকে সংবাদ জানাবেন। ..
Delen op Eidok
বাউফলে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল হবে - ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
Foto: archief

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘‘বাউফলে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল হবে’’। চাঁদাবাজ মুক্ত বাউফল গড়ে তুলতে বাউফল বাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, কেউ চাঁদাবাজি করতে গেলে তাকে পিলারের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনকে সংবাদ জানাবেন। মাদক কারবারি, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষকের কোনো ঠাঁই বাউফলে হবে না। বাউফলে থাকতে হলে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজি ছেড়ে রমজান মাসে তাওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে। নতুবা প্রশাসন বাউফল বাসীর নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। এসময় তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর বাউফলের প্রতিটি নাগরিক এমপি হয়েছে, প্রতিটি নাগরিক এমপির মতোই সম্মানিত। 

শুক্রবার (১৩ মার্চ) বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, রমজান মাস ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ ও পবিত্র করার মাস। ব্যক্তি-সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ করার মাধ্যমে একটি বসবাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন (আল্লাহর ভয়) করে তবে তাঁর দ্বারা দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজি, অন্যের অধিকার নষ্ট করা, অন্যায় এবং অশ্লীলতার থেকে দূরে থাকা সহজ হবে। ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় যখন থাকে, তখন দুনিয়ার কোনো লোভ-লালসা তাকে অস্থির করে না। তাই তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের পরিশুদ্ধি সম্ভব। তিনি আরও বলেন, আজকে বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি বন্ধ করা। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজন। সন্ত্রাস ও রাজনৈতিক স্থিতিশীলতা বর্তমান প্রেক্ষাপটে অন্যতম আরেকটি চ্যালেঞ্জ। দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এর কোনো বিকল্প নেই।  

বাউফল ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সদস্য মো. নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন, বিশিষ্ট আলেমে দ্বীন শায়েখ জামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসাইন, বাউফল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস.এম রুহুল আমিন।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা সহকারী সেক্রেটারি মাষ্টার রেদওয়ান উল্লাহ, বাউফল ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, এলজিইডি’র সাবেক প্রজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার সেলিম, মুফতি জাকির হোসাইন প্রমুখ।   

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের সাবেক নির্বাচন অফিসার শাহ আলম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান আইন কর্মকর্তা আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন মুন্সী, ইউনুস চৌধুরী, কামরুজ্জামান মুরাদ। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত District Nieuws মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ District Nieuws নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা District Nieuws প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 63 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন District Nieuws মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ District Nieuws ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা District Nieuws হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী District Nieuws জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views