ফেনীর সোনাগাজীতে পিপলস ‎এইড ইন্টারন্যাশনাল ইউকে'র ঈদ উপহার বিতরণ ‎ | আই নিউজ বিডি

ফেনী

ফেনীর সোনাগাজীতে পিপলস ‎এইড ইন্টারন্যাশনাল ইউকে'র ঈদ উপহার বিতরণ ‎

ফেনীর সোনাগাজীতে পিপলস
‎এইড ইন্টারন্যাশনাল ইউকে'র ঈদ উপহার বিতরণ
‎
Eidok-এ শেয়ার
ফেনীর সোনাগাজীতে পিপলস  ‎এইড ইন্টারন্যাশনাল ইউকে'র ঈদ উপহার বিতরণ  ‎
ছবি: সংগৃহীত

সোনাগাজীতে পিপলস
‎এইড ইন্টারন্যাশনাল ইউকে'র ঈদ উপহার বিতরণ
‎
‎ফেনীর সোনাগাজীতে লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপল'স এইড ইন্টারন্যাশনাল ইউকে'র পক্ষ থেকে প্রতিবন্ধী ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৩ই মার্চ সকাল ১০টায় মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মঙ্গলকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার।
‎
‎পিপল'স এইড ইন্টারন্যাশনাল ইউকে'র মিডিয়া মুখপাত্র সাংবাদিক গাজী হানিফ এর সভাপতিত্বে ও এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক নুরুল আলম মহব্বত, প্রতিবন্ধী সংস্থার সভাপতি মাস্টার বাহাদুর প্রমূখ। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন, লন্ডন প্রবাসী যুক্তরাজ্য লেবার পার্টির অন্যতম নেতা, সোনাগাজীর কৃতি সন্তান জাহাঙ্গীর ফিরোজ।
‎
‎উল্লেখ্য যে, পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকে সমাজের প্রতিবন্ধী ও অসহায় মানুষদের হুইল চেয়ার প্রদান, নগদ অর্থ প্রদান ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে ত্রাণ ও অর্থ সহায়তা দিয়ে থাকেন,এর ধারাবাহিকতায় এবারের ঈদে সোনাগাজী উপজেলার প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים