আমতলীতে তাল গাছকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা | আই নিউজ বিডি

আমতলীতে তাল গাছকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জেলা  প্রতিনিধি,বরগুনা । ।
Eidok-এ শেয়ার
আমতলীতে তাল গাছকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় তালগাছ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আতাহার হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি তালগাছ নিয়ে চলাভাঙ্গা গ্রামের সাইদুল মৃধার সঙ্গে আতাহার হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ওই তালগাছ থেকে রস সংগ্রহের জন্য আতাহার হাওলাদার গাছটি প্রস্তুত করেন।

পরে বিকেলে সাইদুল মৃধা ওই গাছে বাঁশের আড় দিয়ে গাছের মুছি কেটে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।এক পর্যায়ে সাইদুল মৃধা, তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি মিলে আতাহার হাওলাদারকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত সাইদুল মৃধা ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের ছেলে আলানুর বলেন, সাইদুল মৃধা তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি আমার বাবাকে পিটিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। আমি প্রতিবাদ করতে তাদের বাড়িতে গেলে আমাকেও মারধর করা হয়। আমি এ হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তি দাবি করছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মহুয়া আক্তার জানান, ‘আতাহার হাওলাদারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবার অভিযোগ বা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 2 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 71 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 ভিউ চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন জেলার খবর চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 ভিউ দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন জেলার খবর দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 ভিউ গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস জেলার খবর গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 ভিউ