মান্দায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ প্রাঙ্গণে হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

****
اشتراک‌گذاری در Eidok
মান্দায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ প্রাঙ্গণে হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত
عکس: گردآوری‌شده

 

 

আল আমিন স্বাধীন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

 

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান উপলক্ষে হামদ, নাত, কোরআন তেলাওয়াত, আজান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে মসজিদ প্রাঙ্গণে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে মসজিদ কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুম্বা শাহী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম এবং মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বলেন, প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এটিকে আরও বৃহৎ পরিসরে নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের ইসলামী সংস্কৃতি চর্চা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে এ ধরনের আয়োজন ইসলামী সংস্কৃতি বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

অন্যান্য অতিথিরাও এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত اخبار منطقه মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ اخبار منطقه নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা اخبار منطقه প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন اخبار منطقه মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ اخبار منطقه ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা اخبار منطقه হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 82 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী اخبار منطقه জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views