বগুড়া শেরপুরে মহাসড়কে উচ্ছেদ অভিযান | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে মহাসড়কে উচ্ছেদ অভিযান

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গ..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে মহাসড়কে উচ্ছেদ অভিযান
ছবি: সংগৃহীত

অভিযানে মহাসড়কের পাশে অবৈধভাবে রাখা বিভিন্ন নির্মাণসামগ্রী এবং ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা ও দখলের কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। অভিযানের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা সরিয়ে মহাসড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

অভিযানে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রইছ উদ্দিনের নেতৃত্বে উপপরিদর্শক মো. নুর হোসেন, পুলিশ সার্জেন্ট কে. এম. ফয়সালসহ ক্যাম্পের অন্য সদস্যরা অংশ নেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রইছ উদ্দিন বলেন, মহাসড়কে যান চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। মহাসড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং, উল্টো পথে চলাচল এবং সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তিনি আরও বলেন, মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি মহাসড়ক দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা অপসারণের কার্যক্রমও চলমান থাকবে। যারা আইন ও নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 7 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 5 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 ভিউ জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল জেলার খবর জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 53 ভিউ