চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং বিদ্যমান সংবিধানের সংস্কার। তাই দ্রুত সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন।..
Eidok-এ শেয়ার
চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জামালখানস্থ একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। সরকার দলীয় সংসদ সদস্যদের দ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং বিদ্যমান সংবিধানের সংস্কার। তাই দ্রুত সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন।
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মুমিনুল হকের সভাপতিত্বে এবং উত্তরের সেক্রেটারি খুররাম মুরাদ ও দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে মুমিনুল হক বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সত্য প্রকাশ এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে তারা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মুজাহিদুল ইসলাম, ৭১ টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, সময় টিভির সিনিয়র রিপোর্টার শহিদুর রহমান এবং দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান নুরুল আলম মিন্টু।
ইফতার মাহফিলে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া سیاست নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 43 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের سیاست পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 30 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন سیاست টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা سیاست গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 51 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল سیاست গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর سیاست গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় سیاست জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 87 Views