পূর্বধলা ছাড়লেন ইউএনও আনিছুর রহমান খান, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলা ছাড়লেন ইউএনও আনিছুর রহমান খান, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলা ছাড়লেন ইউএনও আনিছুর রহমান খান, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ..
পূর্বধলা ছাড়লেন ইউএনও আনিছুর রহমান খান, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ..
ছবি: সংগৃহীত
পূর্বধলা ছাড়লেন ইউএনও আনিছুর রহমান খান, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ

নেত্রকোণার পূর্বধলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগে পদায়ন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে পূর্বধলা উপজেলা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সেখানে তাঁকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের লক্ষ্যে সংযুক্ত করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, মো. আনিছুর রহমান খান ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর জামালপুর জেলা থেকে বদলি হয়ে পূর্বধলা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা কর্মজীবনের শুরুতে সিলেটের হবিগঞ্জ জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
বদলির পর তিনি চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের অধীনে দায়িত্ব পালন করবেন।

No comments found


News Card Generator