পূর্বধলা ছাড়লেন ইউএনও আনিছুর রহমান খান, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ | আই নিউজ বিডি

চট্টগ্রাম

পূর্বধলা ছাড়লেন ইউএনও আনিছুর রহমান খান, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ

পূর্বধলা ছাড়লেন ইউএনও আনিছুর রহমান খান, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ
Eidok-এ শেয়ার
পূর্বধলা ছাড়লেন ইউএনও আনিছুর রহমান খান, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ
ছবি: সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগে পদায়ন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে পূর্বধলা উপজেলা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সেখানে তাঁকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের লক্ষ্যে সংযুক্ত করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, মো. আনিছুর রহমান খান ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর জামালপুর জেলা থেকে বদলি হয়ে পূর্বধলা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা কর্মজীবনের শুরুতে সিলেটের হবিগঞ্জ জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
বদলির পর তিনি চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের অধীনে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 63 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 96 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 82 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 107 ভিউ