মুছাপুর রেগুলেটর না থাকায় নদীভাঙন বাড়ছে: বন ও পরিবেশমন্ত্রী | আই নিউজ বিডি

মুছাপুর রেগুলেটর না থাকায় নদীভাঙন বাড়ছে: বন ও পরিবেশমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি: আবদুল্লাহ আল মামুন
Eidok-এ শেয়ার
মুছাপুর রেগুলেটর না থাকায় নদীভাঙন বাড়ছে: বন ও পরিবেশমন্ত্রী
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার কারণে এলাকায় নদীভাঙন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, রেগুলেটরটি না থাকায় নদীর দুই পাশেই ভাঙন দেখা দিচ্ছে এবং এটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর এলাকায় প্রস্তাবিত নতুন রেগুলেটর নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিদর্শন কর্মসূচিতে ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের বিষয়েও আলোচনা করা হয়।

মন্ত্রী জানান, মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের বিষয়টি নিয়ে ইতোমধ্যে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে এলাকার নদীভাঙন ও জলাবদ্ধতার সমস্যাও তুলে ধরা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মুছাপুর রেগুলেটর শুধু একটি এলাকার সমস্যা নয়, এটি পুরো নোয়াখালীর মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে প্রকৃতির নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে আছে।

তিনি আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং সরেজমিনে পরিদর্শনের পর তাকে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক কৃষকের প্রশ্নের জবাবে তিনি বলেন, নোয়াখালীকে রক্ষা করতে হলে এখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মুছাপুর রেগুলেটর নির্মাণ সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ।

এ সময় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামসহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্যাহ, অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুবুর রহমান, প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদ এবং নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশারেফ হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন নুরুল আলম সিকদার।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট ভারী বৃষ্টি ও উজানের পানির চাপের কারণে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে অবস্থিত ২৩ ভেন্টবিশিষ্ট রেগুলেটরটি ভেঙে পড়ে। এরপর থেকে কোম্পানীগঞ্জসহ ফেনীর সোনাগাজী ও দাগনভূঁইয়া এলাকায় নদীভাঙন ও জলাবদ্ধতার সমস্যা বৃদ্ধি পায়।

এ পরিস্থিতি মোকাবিলায় নতুন একটি আধুনিক রেগুলেটর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৮৯৬ কোটি টাকার বেশি ব্যয়ে প্রস্তাবিত এই প্রকল্পটি অনুমোদন পেলে ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

স্থানীয়দের আশা, নতুন রেগুলেটর নির্মিত হলে কোম্পানীগঞ্জ ও আশপাশের এলাকায় নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Iba pa নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 32 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Iba pa সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 84 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Iba pa সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Iba pa শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Iba pa গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Iba pa ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Iba pa সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views