বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
সোমবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন United Nations Development Programme (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার ও ইউএনডিপির যৌথ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই পক্ষের উন্নয়ন অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।
সাক্ষাৎকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি-কে অভিনন্দন জানান। তিনি পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম এবং এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মিজ সোনালী দয়ারত্নে, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মিজ আন্নে হাগুড, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ইয়্যুগেস প্রাধানাং। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমা বৈঠকে অংশ নেন।
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি-বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব… | আই নিউজ বিডি
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি-বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয়
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0