ইবিতে শিক্ষক হত্যা, সংশ্লিষ্ট কক্ষ সিলগালা প্রশাসনের

****
Eidok-এ শেয়ার
ইবিতে শিক্ষক হত্যা, সংশ্লিষ্ট কক্ষ সিলগালা প্রশাসনের
ছবি: সংগৃহীত

 

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকান্ডে সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার( ৪ মার্চ) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ২২৬ নং কক্ষ এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকের উপস্থিতিতে ঐ কক্ষসহ সংশ্লিষ্ট কক্ষগুলোকে সিলগালা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. রহিম উল্ল্যাহ, সমাজ কল্যাণ 
বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, পুলিস কনস্টেবল ও আনসারসহ সিকিউরিটি সেলের সদস্যবৃন্দ। 

জানা যায়, হত্যাকান্ড সংঘটিত 
বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ২২৬ নং কক্ষ, বিভাগীয় সভাপতির অফিস ও বিভাগের অফিস কক্ষে সিলগালা করা হয়। এসময় স্বাক্ষর করেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. রহিম উল্ল্যাহ ও সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। সিলগালাকৃত তালার সকল চাবি সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের হেফাজতে রাখা হয়। 

উল্লেখ্য, বুধবার (৪ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে হত্যাকান্ডের শিকার হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ ধর্ম ও শিক্ষা সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ 58 ভিউ বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ ধর্ম ও শিক্ষা বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ 64 ভিউ দ্বিতীয়বার বরাইদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হলেন মাকসুদুর রহমান ধর্ম ও শিক্ষা দ্বিতীয়বার বরাইদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হলেন মাকসুদুর রহমান 82 ভিউ শিক্ষার পরিবেশ উন্নয়নে মাদ্রাসায় সিলিং ফ্যান উপহার দিল শিলক ফকিরাঘাট মানবিক টিম ধর্ম ও শিক্ষা শিক্ষার পরিবেশ উন্নয়নে মাদ্রাসায় সিলিং ফ্যান উপহার দিল শিলক ফকিরাঘাট মানবিক টিম 93 ভিউ শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন ধর্ম ও শিক্ষা শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন 97 ভিউ প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব: সাতক্ষীরায় এমপি আব্দুল খালেক ধর্ম ও শিক্ষা প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব: সাতক্ষীরায় এমপি আব্দুল খালেক 91 ভিউ মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল ধর্ম ও শিক্ষা মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল 48 ভিউ