নোয়াখালীতে দুই টাকায় মিলছে ইফতার | আই নিউজ বিডি

নোয়াখালীতে দুই টাকায় মিলছে ইফতার

Saifur Rahman avatar   
Saifur Rahman
নোয়াখালীতে দুই টাকায় মিলছে ইফতার
নোয়াখালীতে দুই টাকায় মিলছে ইফতার
ছবি: সংগৃহীত
নোয়াখালীতে দুই টাকায় মিলছে ইফতার, প্রশংসায় ভাসছেন সংঘঠনটি,

নোয়াখালী সদর ও বেগমগঞ্জ ও উপজেলায় প্রতিদিন ‘২ টাকায় ইফতার’ কিনতে পারছেন ২০০ অসহায় মানুষ। দুই টাকায় ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।

 

এ রমজান মাসে প্রতিদিন বিকেলে নোয়াখালী সদর,বেগমগঞ্জ উপজেলা তে ২টি স্ট্রলে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যতিক্রমী এ ইফতার বিক্রির আয়োজন করেন।

 

এ সংগঠনের সভাপতি সাইদুর রহমান রায়হান বলেন, প্রতিবারের ন্যায় এইবছর ও নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর উদ্যোগে ২ টাকায় ইফতার (সিজন ৪) বাস্তবায়ন করা হবে।গত দুই বছর আপনাদের সহযোগিতায় আমরা এই উদ্যোগ টি বাস্তবায়ন করতে পেরেছি।এইবার ও আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আশা করি ২ টাকায় ইফতার(সিজন ৪) আপনারা সবাই সহযোগীতা করবেন। এইবছর ২ টাকায় ইফতার মোট ২ টি উপজেলায় অনুষ্ঠিত হবে।সদর,বেগমগঞ্জ এবং উপজেলায়।

 

তিনি আরও বলেন, বিনামূল্যে ইফতার দিলে অনেকে লজ্জায় নিতে আসনে না। তাই প্রতীকী মূল্য দুই টাকা দিয়ে প্রতিদিন ২০০ ব্যক্তির কাছে ২০০ প্যাকেট ইফতার বিক্রি করে আসছি। স্বেচ্ছাসেবকদের টিফিনের জমানো টাকা ও সমাজের দানশীল ব্যক্তিদের অনুদানে এসব ইফতারের খরচ বহন করা হয়।

 

প্রতি প্যাকেটে ছোলাবুট, পেঁয়াজু, আলুর চপ, খেজুর, বেগুনি, মুড়ি ও জিলাপি দেওয়া হয়। যার প্রতি প্যাকেটে খরচ পড়ে প্রায় ৩৫ থেকে ৪০ টাকা। যে কেউ অসহায়দের সাহায্যার্থে এ সংগঠনকে সহযোগিতা করতে পারেন।

 

নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’ দীর্ঘদিন থেকে সাইবার অপরাধ নিয়ে কাজ করে আসছে। হ্যাকারদের কবল থেকে ফেসবুক আইডি উদ্ধার, অযাচিত ছবি-ভিডিও রিমুভসহ বিপদে পড়া ব্যক্তিদের সহযোগিতায় কাজ করে আসছে সংগঠনটি।

Hiçbir yorum bulunamadı


News Card Generator