বানারীপাড়ায় স্কুলছাত্রের অভিমানী আত্মহনন: শোকের ছায়া

ছোটখাটো ভুলের জন্য অন্যদের সামনে বা কঠোরভাবে শাসন না করে, বন্ধুর মতো বুঝিয়ে বলাটা বেশি কার্যকর..
Share on Eidok
বানারীপাড়ায় স্কুলছাত্রের অভিমানী আত্মহনন: শোকের ছায়া
Photo: collected

বরিশালের বানারীপাড়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে নাহিদ (১৬) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গত ৪ মার্চ বুধবার বানারীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের লুৎফা ভিলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাহিদ বানারীপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র ছিল। সে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দরান্দি গ্রামের এনজিও কর্মী মোঃ জাকির হোসেনের ছেলে। চাকরির সুবাদে তারা সপরিবারে বানারীপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন প্রতিবেশীর জানালার গ্লাস ধাক্কাধাক্কি করাকে কেন্দ্র করে পাশের বাড়ির মালিক মজিবুর রহমানের সাথে নাহিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মজিবুর রহমান উত্তেজিত হয়ে নাহিদের বাসায় গিয়ে তার বাবা-মায়ের কাছে নালিশ করেন এবং বকাঝকা করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে নাহিদের বাবা-মা তাকে শাসন করলে সে প্রচণ্ড অভিমান করে। একপর্যায়ে নিজের রুমে গিয়ে সে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন মেধাবী ছাত্রের এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এই মর্মান্তিক দূর্ঘটনায় আমাদের সমাজের অভিভাবকদের ও সমাজের জন্য কিছু বার্তা দিতে পারি:- বয়ঃসন্ধিকালে সন্তানদের আবেগ অত্যন্ত সংবেদনশীল থাকে। ছোটখাটো ভুলের জন্য অন্যদের সামনে বা কঠোরভাবে শাসন না করে, বন্ধুর মতো বুঝিয়ে বলাটা বেশি কার্যকর। সন্তানের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা প্রতিটি বাবা-মায়ের দায়িত্ব। এবং প্রতিবেশীদের ছোটদের কোনো ভুল দেখলে তা সংশোধনের জন্য আক্রমণাত্মক না হয়ে বরং স্নেহপূর্ণ হওয়া উচিত। আমাদের সামান্য কটু কথা বা শাসন কারো জীবনের কাল হয়ে দাঁড়াতে পারে—এই সচেতনতা জরুরি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ  ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ Crime সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ 46 Views সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন Crime সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন 128 Views মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় Crime মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 70 Views কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা Crime কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 82 Views গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার Crime গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 87 Views চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crime চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 92 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 91 Views