টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পূর্ব পাকুটিয়া ও সংলগ্ন রামচন্দ্রপুর এলাকায় প্রকাশ্যে ইয়াবা ব্যবসা চলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালিত হলেও সম্প্রতি এলাকাবাসীর চেষ্টায় একদল নেশাগ্রস্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযুক্ত মূল ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, রাসেল আকন্দ (পিতা: জহের আকন্দ), স্থায়ী ঠিকানা—পাকুটিয়া, রামচন্দ্রপুর, ঘাটাইল, টাঙ্গাইল—এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়াও আরও কয়েকজন মিলে সংঘবদ্ধভাবে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের দাবি, মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।
অনুরোধক্রমে — এলাকাবাসী