সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সীতাকুণ্ডে অলিম্পিয়াড ও মানববন্ধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সীতাকুণ্ডে অলিম্পিয়াড ও মানববন্ধন..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সীতাকুণ্ডে অলিম্পিয়াড ও মানববন্ধন..
সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সীতাকুণ্ডে অলিম্পিয়াড ও মানববন্ধন..
ছবি: সংগৃহীত
সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সীতাকুণ্ডে অলিম্পিয়াড ও মানববন্ধন..

সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সীতাকুণ্ডে অলিম্পিয়াড ও মানববন্ধন

এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:

শিশু জান্নাতুল নাঈমা ইরার হত্যাকারী বাবু শেখের ফাঁসির দাবিতে মানববন্ধন এবং সীতাকুণ্ডের তরুণ প্রজন্মের মধ্যে শান্তি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ এবং বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বুধবার (৪ মে) সকাল ১১টায় উপজেলার সীতাকুণ্ড উন্নয়ন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে Multi-Stakeholder Initiative for Peace and Stability (এমআইপিএস) প্রকল্পের আওতায় অলিম্পিয়াডের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল Youth Peace Ambassador Group (ওয়াইপিএজি), সীতাকুণ্ড শাখা। এতে সহযোগিতা করেছে UK International Development এবং The Hunger Project।
তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের অধীনে আয়োজিত এই অলিম্পিয়াডে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সামাজিক মূল্যবোধ, সহাবস্থান ও সম্প্রীতি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে সীতাকু‌ণ্ডে আলো‌চিত শিশু জান্নাতুল নাঈমা ইরা (৭) হত্যাকারী বাবু শে‌খের ফাঁসির দাবিতে কলেজ রোডে মানববন্ধন করেন অনুষ্ঠানে আগত ছাত্র-ছাত্রী ও অতিথিরা। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও শিশু নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।

আলোচনা সভায় বক্তারা সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক অস্থিরতা দূর করে একটি বৈষম্যহীন ও সহনশীল বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসা অপরিহার্য। ইয়ুথ পিস অ্যাম্বাসেডররা জানান, এ ধরনের আয়োজন তরুণদের মনস্তাত্ত্বিক বিকাশ, নেতৃত্বগুণ এবং পরমতসহিষ্ণুতা চর্চায় সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর সমন্বয়ক ফরহাদ হোসেন রিফাত ও শিউলী আক্তারের পরিচালনায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর অ্যাম্বাসেডর মাসুদা খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজি অ্যাম্বাসেডর সামছুল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পিএফজি অ্যাম্বাসেডর শামীমা আক্তার লাভলী, পিএফজি কো-অর্ডিনেটর সাংবাদিক নাছির উদ্দিন অনিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পিএফজি সদস্য আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী এবং পিএফজির আঞ্চলিক সমন্বয়কারী মাঈনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এম. জামশেদ আলম, সাংবাদিক রাফি চৌধুরীসহ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator