‎মোংলা বন্দরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে রুশ জাহাজ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‎মোংলা বন্দরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে রুশ জাহাজ..

রবি ডাকুয়া avatar   
রবি ডাকুয়া
‎মোংলা বন্দরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে রুশ জাহাজ..
‎মোংলা বন্দরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে রুশ জাহাজ..
ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিনিধিঃ
‎
‎রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বারবাডোজ পতাকাবাহী জাহাজ এমভি আনকা ব্লু মোংলা বন্দরে জেটিতে ভিড়েছে।
‎..

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বন্দরের ৮নং জেটিতে জাহাজটি নোঙর করে।

‎জাহাজটির শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিংয়ের অপারেশন ম্যানেজার অসিম কুমার সাহা জানান, রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখ জাহাজটি ছেড়ে আসে এবং আজ মার্চ মাসের ৩ তারিখে জাহাজ টি মোংলা বন্দরে পৌছায়। জাহাজটিতে প্রায় ১ হাজার ২ শত ২২ মেট্টিক টন রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এর মালামাল রয়েছে। জাহাজটি হতে আজ বিকাল থেকে বিদ্যুৎ এর মালামাল খালাস কাজ শুরু করা হবে বলেও জানান শিপিং এজেন্ট।

‎আমদানী করা ওইসব বিদ্যুৎ এর মালামাল বন্দর জেটিতে খালাস করা হবে। এর পর বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।


‎

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator