ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পবিত্র রমজান মাসের ৩ তারিখ, মঙ্গলবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনা এবং দেশের বর্তমান সরকারের সফলতা প্রত্যাশায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যুবদল।
উপজেলা ও পৌর যুবদল রাণীশংকৈলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা ও সদস্য সচিব জাহিদ। এছাড়া রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম সুমন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন আখতারুল ইসলাম আক্তার। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
আয়োজকরা জানান, রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দলীয় ঐক্য সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0