গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের তৃতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

****
Поделиться в Eidok
গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের তৃতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
Фото: из открытых источников
বাগেরহাট প্রতিনিধি
রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের তৃতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় গৌরম্ভা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মোঃ ওবায়দুল্লাহ গাজীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী ও নারী নেত্রী এঞ্জেল মৃধা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা শেখ শরিফুদ্দৌলা, ইউপি সদস্য আবু মুছা আকুঞ্জি ও শাহানাজ বেগম। এছাড়া বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক রিক্তা বেগম, কার্যনির্বাহী সম্পাদক সাবিনা খাতুন ও মোঃ মোহতাদিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন, নারী-পুরুষের মধ্যে বিদ্যমান শ্রম বিভাজন, পরিবার ও সমাজে কন্যাশিশুর প্রতি বৈষম্য ও নির্যাতন এবং সামাজিকীকরণ প্রক্রিয়া বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
সভায় আসন্ন আন্তর্জাতিক নারী দিবস ও আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপজেলা পর্যায়ে বৃহৎ পরিসরে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ২৯ মার্চ বিকেলে গৌরম্ভা আবাসন প্রকল্পে নাটক “নাগরিকের কথা” প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের সরকারি সেবা সম্পর্কে ধাপে ধাপে অবহিত হওয়া এবং সাধারণ মানুষের মাঝে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নাগরিক নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করবেন বলে সভায় আলোচনা করা হয়। সমাজের নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Другой ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Другой বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Другой নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 154 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 165 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 156 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views