প্রশাসনের অভিযানে জয়পুরহাট কালাইয়ে অবৈধ মাটি বিক্রি বন্ধ, জরিমানা… | আই নিউজ বিডি

জয়পুরহাট

প্রশাসনের অভিযানে জয়পুরহাট কালাইয়ে অবৈধ মাটি বিক্রি বন্ধ, জরিমানা গুনলেন ছাত্রদল নেতা

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি পুকুর লিজ নিয়ে সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে নাজেবুর রহমান সুইট নামে এক ছাত্রদল নেতাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।..
Eidok-এ শেয়ার
প্রশাসনের অভিযানে জয়পুরহাট কালাইয়ে অবৈধ মাটি বিক্রি বন্ধ, জরিমানা গুনলেন ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত

 

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি পুকুর লিজ নিয়ে সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে নাজেবুর রহমান সুইট নামে এক ছাত্রদল নেতাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করেন কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। অভিযুক্ত নাজেবুর রহমান সুইট কালাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে সরকারি পুকুরটি সংস্কারের কথা বলে মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে আসছিলেন তিনি। এর আগে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে পুকুরটির খননকাজ বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান। সে সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও দুটি ভ্যান জব্দ করা হয়।

তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্ত ব্যক্তি পুনরায় মাটি কাটা ও বিক্রি কার্যক্রম চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, পুকুর খননের নামে অতিরিক্ত মাটি বিক্রির ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি ভারী ট্রাক্টর চলাচলের কারণে এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই এসব সড়কে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, সরকারি পুকুরে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে নাজেবুর রহমান সুইটকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল Internationell চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 80 Views লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ Internationell লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 73 Views চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল Internationell চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 72 Views আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  Internationell আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  61 Views সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ Internationell সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 93 Views বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন Internationell বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন 75 Views কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা Internationell কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা 77 Views