প্রশাসনের অভিযানে জয়পুরহাট কালাইয়ে অবৈধ মাটি বিক্রি বন্ধ, জরিমানা… | আই নিউজ বিডি

জয়পুরহাট

প্রশাসনের অভিযানে জয়পুরহাট কালাইয়ে অবৈধ মাটি বিক্রি বন্ধ, জরিমানা গুনলেন ছাত্রদল নেতা

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি পুকুর লিজ নিয়ে সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে নাজেবুর রহমান সুইট নামে এক ছাত্রদল নেতাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমা..
Eidok-এ শেয়ার
প্রশাসনের অভিযানে জয়পুরহাট কালাইয়ে অবৈধ মাটি বিক্রি বন্ধ, জরিমানা গুনলেন ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত

 

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি পুকুর লিজ নিয়ে সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে নাজেবুর রহমান সুইট নামে এক ছাত্রদল নেতাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করেন কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। অভিযুক্ত নাজেবুর রহমান সুইট কালাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে সরকারি পুকুরটি সংস্কারের কথা বলে মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে আসছিলেন তিনি। এর আগে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে পুকুরটির খননকাজ বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান। সে সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও দুটি ভ্যান জব্দ করা হয়।

তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্ত ব্যক্তি পুনরায় মাটি কাটা ও বিক্রি কার্যক্রম চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, পুকুর খননের নামে অতিরিক্ত মাটি বিক্রির ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি ভারী ট্রাক্টর চলাচলের কারণে এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই এসব সড়কে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, সরকারি পুকুরে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে নাজেবুর রহমান সুইটকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 63 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 96 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 82 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন آخر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 107 Views