কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকত ইস্যুতে অপপ্রচার: অভিযানের মধ্যেই টুরিস্ট পুলিশের দৃঢ় অবস্থান

****
اشتراک‌گذاری در Eidok
কক্সবাজার সমুদ্রসৈকত ইস্যুতে অপপ্রচার: অভিযানের মধ্যেই টুরিস্ট পুলিশের দৃঢ় অবস্থান
عکس: گردآوری‌شده

কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান অভিযানের প্রেক্ষাপটে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, কঠোর অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের তত্ত্বাবধানে সৈকত এলাকায় অবৈধ দোকান স্থাপন, চাঁদাবাজি, স্পা ও কটেজের নামে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব অভিযানে ইতোমধ্যে একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ প্রেক্ষাপটে টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের বিরুদ্ধে অনৈতিক আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেছেন। প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা উপস্থাপন করা হোক; অন্যথায় বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকা উচিত।
এছাড়া সংশ্লিষ্ট পক্ষের দাবি, সবকিছুতে ব্যর্থ হয়ে একটি চক্র এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনিবন্ধিত কিছু পোর্টাল ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ছড়াচ্ছে এবং কিছু অসাধু ব্যক্তিকে সামনে এনে ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, প্রচারিত এসব ভিডিও ও তথ্যের কোনো বাস্তব ভিত্তি বা প্রমাণ নেই।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও পর্যটন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। চাঁদাবাজি ও অবৈধ দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলমান আইন প্রয়োগ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল অপপ্রচার চালাচ্ছে, যা মূলত ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলের প্রয়াস।
এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা আপসহীন। কোনো ধরনের চাপ বা অপপ্রচার আমাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারবে না।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد