বগুড়া শেরপুরে ইফতারের আগে গৃহবধূর পিঠে গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে ইফতারের আগে গৃহবধূর পিঠে গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

বগুড়ার শেরপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে রোখসানা আক্তার রুপা (২৫) নামের এক গৃহবধূর শরীরে গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার শাশুড়ির বিরুদ্ধে।..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে ইফতারের আগে গৃহবধূর পিঠে গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

এতে ওই গৃহবধূর পিঠ ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। তবে একটু সুস্থ্য হলে আইনের আশ্রয় নেবেন বলে জানান ভুক্তোভোগী গৃহবধু রোখসানা আক্তার রুপা। জানা যায়, 
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ইফতারের আনুমানিক ২০ মিনিট আগে উপজেলার দশমাইল দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাশুড়ির নাম বিউটি বেগম।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রোখসানা আক্তার রুপা শাজাহানপুর উপজেলার কাঁটাবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। প্রায় তিন-চার বছর আগে শেরপুরের দশমাইল দড়িপাড়া এলাকার মো. ফারুক আহম্মেদের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
নির্যাতিতা গৃহবধূর মা জেসমিন আক্তার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই শাশুড়ি বিউটি বেগম আমার মেয়েকে যৌতুকসহ নানা অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। শুক্রবার ইফতারের আগে রুপা রান্নাঘরে কাজ করছিল। এসময় তার শাশুড়ি পেছন থেকে গরম তেল তার পিঠে ঢেলে দেয়। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাশুড়ি বিউটি বেগম। তিনি দাবি করেন, আমার ছেলের বউ নিজেই নিজের গায়ে গরম তেল ঢেলে আমাদের ফাঁসানোর নাটক সাজিয়েছে। স্বামী ফারুক আহম্মেদ বলেন, ইফতারের পূর্বে আমার স্ত্রী রুপা আমাকে তার মায়ের বাড়িতে একটি কাজের জন্য পাঠিয়ে দেন। এর কিছুক্ষন পর মোবাইলে জানান শাশুরী গায়ে গরম তেল ঢেলে দিয়েছে। আমার মায়ের সঙ্গে কিছুদিন ধরে দন্দ ছিল। কিন্তু কে তেল দিয়েছে তা জানিনা। তবে মা বয়স্ক চোখে কম দেখে। মা এ কাজ করতেই পারে না। ওই সময় মা অন্য রুমে ছিল। 
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঘটনাটি আমরা শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Преступление দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 56 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Преступление চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 43 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Преступление মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 106 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Преступление কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 58 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Преступление আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 77 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Преступление সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 108 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Преступление থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 95 Views