বগুড়া শেরপুরে কেমিক্যাল কোম্পানির চাঁদাবাজি মামলায় প্রভাষকসহ… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে কেমিক্যাল কোম্পানির চাঁদাবাজি মামলায় প্রভাষকসহ গ্রেপ্তার ২ জন

বগুড়ার শেরপুরে এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির দায়ের করা চাঁদাবাজির মামলায় এক কলেজ শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে কেমিক্যাল কোম্পানির চাঁদাবাজি মামলায় প্রভাষকসহ গ্রেপ্তার ২ জন
ছবি: সংগৃহীত

রোববার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার সীমাবাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং সোমবার (২ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেগম নূর নাহার তর্কবাগীশ অনার্স কলেজের প্রভাষক আলী রেজা বিশ্বাস (৫০) এবং শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামের তৌহিদুর রহমান ওরফে বাবু (৪৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিয়াম হোসেন জানান, গত ২৭ ফেব্রুয়ারি এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সিকিউরিটি ইনচার্জ গোলাম কিবরিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনের বিরুদ্ধে শেরপুর থানায় চাঁদাবাজির মামলা করেন। এজাহারে অভিযোগ করা হয়, বিবাদীরা গত ২৪ ফেব্রুয়ারি কোম্পানির সামনে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তিন দিনের মধ্যে টাকা না দিলে বড় ধরনের ক্ষতির হুমকি দেন।

তবে মামলার ৫ নম্বর আসামি ফাহিম ফয়সালের দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, এস আর কেমিক্যাল ও মজুমদার প্রোডাক্টস লিমিটেডের বর্জ্যে করতোয়া ও বাঙালি নদীর পানি দূষিত হচ্ছে। এর প্রতিবাদে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তারা রায়গঞ্জ ও শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছিলেন। শান্তিপূর্ণ সেই আন্দোলন দমাতেই কোম্পানির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছে।

নদী দূষণের অভিযোগ অস্বীকার করে কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা আলী রেজা বলেন, তাদের নিজস্ব বর্জ্য শোধনাগার (ইটিপি) রয়েছে এবং নদীতে বিষাক্ত বর্জ্য ফেলার অভিযোগ সত্য নয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 83 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 100 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 ভিউ