পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধর পর উত্তোলন শুরু ------

দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে এক মাস ৭ দিন পাথর উত্তোলন বন্ধ থাকার পর পুনরায় পাথর তোলার কাজ শুরু করেন শ্রমিকেরা..
Eidok-এ শেয়ার
পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধর পর উত্তোলন শুরু ------
ছবি: সংগৃহীত

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধর পর উত্তোলন শুরু --------------------------------------- আনোয়ারুল ইসলাম (পার্বতীপুর প্রতিনিধি) : দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে এক মাস ৭ দিন পাথর উত্তোলন বন্ধ থাকার পর পুনরায় পাথর তোলার কাজ শুরু করেন শ্রমিকেরা। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনির ভূগর্ভ থেকে পাথর তোলা বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে গতকাল বুধবার রাত ১২ টা থেকে দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে প্রথম শিফটে শ্রমিকেরা পাথর উত্তোলনের কাজ শুরু করে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবাইয়ের হোসেন প্রতিনিধিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। জোবাইয়ের হোসেন বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে গত মাসে খনির ভূগর্ভ থেকে পাথর তোলা বন্ধ হয়ে যায়। পরে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে বুধবার সকালে প্রথম শিফট থেকে খনি ভূগর্ভ থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে।’ খনি সূত্রে জানা যায়, দেশের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া খনির ভূগর্ভ থেকে প্রতিদিন তিন শিফটে ৫ হাজার টন পাথর তোলা হয়। এর আগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে খনির পাথর তোলা বন্ধ হয়ে যায়। এক মাস বন্ধ থাকার পর ফের পাথর তোলা শুরু হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ জেলার খবর সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 6 ভিউ নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা জেলার খবর নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 4 ভিউ লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলার খবর লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 11 ভিউ শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ জেলার খবর শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ 7 ভিউ বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি জেলার খবর বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি 24 ভিউ আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা জেলার খবর আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 34 ভিউ আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 116 ভিউ