বরগুনার পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মামুনের বিরুদ্ধে… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনার পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মামুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় কর্মরত পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মামুনকে নিয়ে অসত্য অভিযোগ তুলে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে ষড়যন্ত্রে লিপ্ত একটি কুচক্রী মহল..
Eidok-এ শেয়ার
বরগুনার পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মামুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি: ঘটনাটি প্রায় দেড় বছর আগের কিন্তু হঠাৎ করে দেড় বছর পরে নিউজ প্রকাশ হওয়ায় সন্দেহভাজন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, পাথরঘাটা উপজেলায় কিছু সাংবাদিক নামধারী ব্যক্তি কিছু অসাধু ব্যক্তির সাথে যোগজাসের মাধ্যমে অনিয়ম দুর্নীতি করে আসছে। আর এই সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যে সকল কর্মকর্তা-কর্মচারী অবস্থান গ্রহণ করে তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে ব্ল্যাকমেইলের চেষ্টা করে আসছে। 

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরগুনা জেলায় কর্মরত কার্য সহকারী মামুনকে ঘিরে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন এর মাধ্যমে ব্ল্যাক মেইলে চেষ্টা করে আসছে কিছু নামধারী সাংবাদিক।

যে সকল তথ্য উপস্থাপনের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মামুনকে ঘিরে সংবাদ প্রকাশ করা হয়েছে তার কোন দালিলিক ভিত্তি নেই। 

অনুসন্ধানে জানা যায়, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা টেংরা বাজার, নাচনাপাড়া, কাকচিড়া চড়া, বাইনচকি, কালমেঘা, জ্ঞানপাড়া, কানচুর হাট, এবং চরদোয়ানী ইউনিয়নের মাছের খাল বাজার ও বান্দাঘাট সহ বিভিন্ন এলাকায় যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তার সাথে পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মামুনের কোন সম্পর্কই নাই। কারণ একজন কার্য সহকারীর পক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ব্যতীত কোন কাজ করা সম্ভব নয়। ফলে এ সকল স্থানে অর্থ লেনদেনের মাধ্যমে কোন স্থাপনা গড়ে তোলার বিষয়ে কার্য সহকারি মামুনের কোন সম্পর্ক নেই জানিয়েছেন এলাকাবাসী। 

তথ্য অনুসন্ধানে আরো জানা যায় সকল কথিত নামধারী হলুদ সাংবাদিক প্রকাশের ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর নিকট চাদা দাবি করে। যা সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী। 

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মামুন বলেন, আমার নামে যে সকল মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এ সকল মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের অনুরোধ জানাই তারা যেন এই সকল অপসংবাদিকদের বিরুদ্ধে তাদের কলম ধরেন।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Verbrechen নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 56 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Verbrechen দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 44 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Verbrechen দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 81 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Verbrechen সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 64 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Verbrechen ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 26 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Verbrechen শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 Views চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ Verbrechen চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 45 Views