দিনাজপুরের বোচাগঞ্জের প্রবীণ সাংবাদিকের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুরের বোচাগঞ্জের প্রবীণ সাংবাদিকের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
দিনাজপুরের বোচাগঞ্জের প্রবীণ সাংবাদিকের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি..
দিনাজপুরের বোচাগঞ্জের প্রবীণ সাংবাদিকের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি..
ছবি: সংগৃহীত
****

 

 

দিনাজপুর প্রতিনিধি: খাঁন মোঃ আঃ মজিদ

 

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা-এর সেতাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুশিদহাট মালিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আঃ মজিদ খাঁন (৬৩) তার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল, ভুয়া কাগজপত্রে নামজারি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি জানান, তার পিতা মৃত মহির উদ্দীন খাঁন ও মাতা মৃত ফুলজান বেওয়ার সন্তান হিসেবে তিনি গ্রাম- মুশিদহাট, মালিপাড়া, ওয়ার্ড নং- ০৭, সেতাবগঞ্জ পৌরসভা, ডাকঘর-সেতাবগঞ্জ, উপজেলা- বোচাগঞ্জ, জেলা- দিনাজপুরের স্থায়ী বাসিন্দা। পাশাপাশি সদরপুর উপজেলা-এর ৫ নম্বর ইউনিয়নের ইন্তাজ খার ডাঙ্গী, নতুন বাজার ও চরচাঁদপুর ২নং মৌজায় ওয়ারিশসূত্রে তাদের পৈতৃক সম্পত্তি রয়েছে।অভিযোগে তিনি উল্লেখ করেন, ফরিদপুর জেলার ওই এলাকায় তার পৈতৃক সম্পত্তি একদল ভূমিদস্যু, দখলবাজ, দেশি-বিদেশি অস্ত্রধারী, লাঠিয়াল ও দাঙ্গাবাজ ব্যক্তি জোরপূর্বক দখল করে ভোগদখল করে আসছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন— ১) মোঃ ওয়াজেদ খাঁ (৪৫), ২) মোঃ ছেলিম খাঁ, উভয়ের পিতা মৃত ইরফান খাঁ, ৩) মোঃ ইব্রাহীম খাঁ (৫২), ৪) মোঃ ইলিয়াস খাঁ (৪৮), ৫) মোঃ ইকবাল খাঁ (৪৫), ৬) মোঃ ইদ্রিস খাঁ (৪০), ৭) মোঃ সেলিম (৩২), উভয় পিতা মৃত মান্নান খাঁ, ৮) মোঃ রুস্তম খাঁ (৭০), পিতা মৃত শিরা উদ্দিন খাঁ, ৯) মোঃ শাখাওয়াত খাঁ (৪০), পিতা হাসেম খাঁ, ১০) মতিয়ার রহমান, পিতা সালাউদ্দীন কাজী, ১১) সালাউদ্দীন কাজী, পিতা অজ্ঞাত, ১২) সিলিমা খাতুন, স্বামী অজ্ঞাত। তাদের সকলের ঠিকানা— নতুনবাজার, চরচাঁদপুর, ৩নং ওয়ার্ড, ৫নং ভাসানচর ইউনিয়ন, উপজেলা- সদরপুর, জেলা- ফরিদপুর। কিন্তু বর্তমানে মজিদ খাঁর ভাই-বোনের ছেলে-মেয়েরা ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এই জমি ভোগদখল করে আসছে। জানা যায়, মৃত মহিউদ্দিন খাঁ ও মৃত তিজার উদ্দিন খাঁর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে ১৯৬২ সালে মামলা (মামলা নং ৮৩/১৯৬২) হয়, যার নিষ্পত্তি হয় ১৯৬৯ সালের ৩০ আগস্ট। মামলার পর মহিউদ্দিন খাঁ দেশত্যাগ করে দিনাজপুরের বোচাগঞ্জে বসবাস শুরু করেন। মোঃ আঃ মজিদ খাঁন জানান, তার পিতা মহির উদ্দীন খাঁন জীবিকার তাগিদে ১৯৬২ সালে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় চলে আসেন। অপরদিকে মৃত আলেপ খাঁর পুত্র মৃত মহিউদ্দিন খাঁ মৃত্যুকালে ৫ জন ওয়ারিশ রেখে যান। তারা হলেন— ১) মৃত ফুলজান বেওয়া (স্ত্রী), ২) মৃত মকসেদ আলী খাঁন (পুত্র), ৩) মৃত ইরফান খাঁ (পুত্র), ৪) মোঃ আঃ মজিদ খাঁ (পুত্র), ৫) মৃত ফাতেমা বেগম (কন্যা)। তার অভিযোগ, তার অবর্তমানে বিবাদীগণ তার বাবার নামে থাকা সকল সম্পত্তি ভুয়া কাগজপত্র দেখিয়ে নিজেদের নামে রেকর্ড মূলে করে নেন। অথচ তার বাবা জীবিত থাকা অবস্থায় কোনো সম্পত্তি বিক্রি করেননি। পরবর্তীতে তিনি বিবাদীদের কাছে সম্পত্তি ফেরত চাইলে তারা দাবি করেন, তার বাবার নামে কোনো সম্পত্তি নেই। কিন্তু পূর্বের রেকর্ড যাচাই করে তিনি দেখেছেন, এখনো তার বাবার নাম উল্লেখ রয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি পারিবারিকভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও প্রতিবার ব্যর্থ হন। উল্টো বিবাদীগণ তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। তাদের ভয়ে বর্তমানে তিনি পৈতৃক সম্পত্তিতে যেতে পারছেন না। দীর্ঘদিন ধরে একই এলাকার বিবাদীগণ জমি দখল করে রাখায় তার পরিবার চরম দুর্দশায় পড়েছে।অভিযোগ অনুযায়ী, মৃত মহিউদ্দিন খাঁর নামে ৮৬০, ৯৪০, ৮৭৮, ১০৬৬, ১০৬৯, ১০৭২, ৯৬৪, ১০৪০, ৯৬৩, ১৭৫৩, ৮৮০, ৮৬১, ৮৬২, ৮৭৯ ও ৮৮১ নম্বর দাগে মোট ৯৬ শতক জমি রয়েছে। এর মধ্যে দাগ নং ৮৬২, ৮৬০, ৮৭৯, ৮৮০, ৮৮১ ও ৮৭৮-এ মোট ৮৯ শতক জমি মতিয়ার রহমান, সালাউদ্দীন কাজী, সিলিমা খাতুন প্রমুখ নামজারি করে দখলে রেখেছেন বলে অভিযোগ করা হয়। এছাড়া দাগ নং ১০৪০-এর ৭ শতক জমি বর্তমানে আব্দুল ওয়াজেদ খাঁ ও সেলিম খাঁর দখলে রয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে সুবিবেচনা পূর্বক সরেজমিন তদন্ত ও সকল কাগজপত্র যাচাই করে মৃত মহিউদ্দীন খাঁর সম্পত্তি তার প্রকৃত ওয়ারিশদের দখলে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মোঃ আঃ মজিদ খাঁন।

 

 

نظری یافت نشد


News Card Generator