আমতলীতে মামলা করে বিপাকে অসহায় পরিবার, মামলা তুলে না নিলে এসিড… | আই নিউজ বিডি

আমতলীতে মামলা করে বিপাকে অসহায় পরিবার, মামলা তুলে না নিলে এসিড হামলার হুমকির অভিযোগ

জেলা প্রতিনিধি, বরগুনা।। 
Eidok-এ শেয়ার
আমতলীতে মামলা করে বিপাকে অসহায় পরিবার, মামলা তুলে না নিলে এসিড হামলার হুমকির অভিযোগ
ছবি: সংগৃহীত
বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা হত্যাচেষ্টা মামলার পর বাদীকে এসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার বাদী মোসা. নাজমা বেগম দাবি করেছেন, মামলা প্রত্যাহার না করলে প্রভাবশালী ইউসুফ মুসুল্লী ও তার লোকজন তাকে এসিড নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। শুক্রবার দুপুরে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, ২০২১ সালে জাকির হোসেন গাজী একই গ্রামের আজিজ মুসুল্লীর কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন। এরপর থেকেই ইউসুফ মুসুল্লী, আজিজ মুসুল্লী, দুলাল মুসুল্লীসহ তাদের সহযোগীরা জমি দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে চাপ ও হয়রানি করে আসছেন বলে অভিযোগ। জাকির হোসেনের ভাষ্য, গত কয়েক বছরে তাকে ও তার পরিবারকে একাধিকবার মারধর করা হয়েছে এবং তাদের পালিত দুই শতাধিক মুরগি ও অন্যান্য প্রাণী বিষ প্রয়োগে মেরে ফেলা হয়েছে।
সর্বশেষ গত সোমবার পাঁচটি হাঁস ধানখেতে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ বাধে। এ সময় প্রতিপক্ষরা লোহার রড দিয়ে জাকির হোসেন গাজী, তার ছেলে রাকিবুল ইসলাম গাজী ও স্ত্রী নাজমা বেগমকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ। স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর বৃহস্পতিবার নাজমা বেগম ইউসুফ মুসুল্লীকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান মামলাটি আমলে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মামলা দায়েরের পর থেকেই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ। নাজমা বেগম বলেন, মামলা তুলে না নিলে আমাকে এসিড নিক্ষেপের হুমকি দেওয়া হচ্ছে। সন্তানদের নিয়ে আতঙ্কে আছি। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।
আহত জাকির হোসেন গাজী বলেন, বাড়ি দখলের জন্য দীর্ঘদিন ধরে আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সর্বশেষ হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে ইউসুফ মুসুল্লী জানান, জাকিরের ছেলে তার চাচাকে মারধর করায় তিনি ‘দু-একটি চড়-থাপ্পড়’ দিয়েছেন। তবে এসিড হামলার হুমকির অভিযোগ অস্বীকার করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রে

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 3 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 8 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 73 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 ভিউ চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন জেলার খবর চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 ভিউ দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন জেলার খবর দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 ভিউ