চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া মেহেদীর খুঁটির জোর কোথায়?"

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
Поделиться в Eidok
চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া মেহেদীর খুঁটির জোর কোথায়?"
Фото: из открытых источников

 

জামালপুর শহরের কাচারিপাড়ার অলিগলি থেকে শুরু করে রাজকীয় অট্টালিকা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রতারক মেহেদী নোমান। সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ, প্রশাসনের নাকের ডগায় বসে মদের আড্ডা, আর প্রভাব খাটিয়ে ধরাকে সরা জ্ঞান করা এই যুবকের ‘সাম্রাজ্য’ এখন পতনের মুখে। সর্বশেষ আদালতের নথি চুরির চেষ্টা এবং ডিবির হাতে আটকের পর তার বিরুদ্ধে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

সরেজমিনে জানা যায়, ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জের সাধারণ পরিবারের সন্তান মেহেদী নোমান বর্তমানে জামালপুর শহরে বিলাসবহুল বাড়িতে বসবাস করেন। গ্যারেজে সাজানো কোটি টাকার লাক্সারি ব্র্যান্ডের গাড়ি। তার নিত্যসঙ্গী বিদেশি ব্র্যান্ডের দামি মদ (Vat 69)। কিন্তু প্রশ্ন উঠেছে—তার আয়ের উৎস কী? অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সাবেক সরকারের প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয় পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে সাধারণ ও হতদরিদ্র মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই মেহেদী।সেনাবাহিনীর পদের অপব্যবহার ও সাংবাদিককে হুমকি।

 

অভিযোগ উঠেছে, মেহেদীর ভাই সেনাবাহিনীর একজন মেজর। এই পদের দাপট দেখিয়ে মেহেদী পাওনাদার ও সাংবাদিকদের মুখ বন্ধ রাখার চেষ্টা করেন। এমনকি পাওনা টাকা ফেরত চাইলে উল্টো সাংবাদিক ও ভুক্তভোগীদের নামে মিথ্যে মামলা দেওয়ার জন্য জামালপুরের পুলিশ সুপারের কাছে সুপারিশ করানোর মতো ধৃষ্টতা দেখিয়েছেন তার ভাই। তবে পুলিশ সুপারের বুদ্ধিমত্তায় বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসলে মেহেদীর সকল অপকর্ম ফাঁস হতে শুরু করে।

 

আইনের হাত থেকে বাঁচতে মেহেদী বেছে নিয়েছিলেন আরও ভয়ংকর পথ। গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিজের বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানার নথি চুরি করে মামলা ‘ভ্যানিশ’ করার চেষ্টা করেন তিনি। তবে বিধিবাম! তার সহযোগী হাতেনাতে ধরা পড়ার পর মুচলেকা দিয়ে কোনোমতে প্রাণ বাঁচান। সেই চুরির চেষ্টার অকাট্য প্রমাণ এখন সংবাদকর্মীদের হাতে।

 

মেহেদীর স্ত্রী জামালপুর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে কর্মরত ডাক্তার শাকিরা। অভিযোগ আছে, স্ত্রীর পেশাগত পরিচয়কেও তিনি ঢাল হিসেবে ব্যবহার করতেন। তবে সম্প্রতি সাধারণ জনতা মেহেদীর গাড়ি তল্লাশি চালিয়ে মদের বোতলসহ তাকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে ডিবি পুলিশ তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করে। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

 

মেহেদী ও তার পরিবারের এই অস্বাভাবিক উত্থান এবং কালো টাকার পাহাড় তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। তাদের দাবি, মেহেদী, তার ভাই এবং স্ত্রী ডাক্তার শাকেরার ব্যাংক অ্যাকাউন্ট তলব করলেই বেরিয়ে আসবে দুর্নীতির থলের বিড়াল।

 

প্রতারক মেহেদীকে উদ্দেশ্য করে স্থানীয় সচেতন মহল বলছে— "তোমার খেলার সময় শেষ। টাইব্রেকারে ৫ বল থাকলেও গোল করতে হবে ৬টি, যা অসম্ভব।" অর্থাৎ আইনের জাল থেকে বাঁচার আর কোনো পথ খোলা নেই এই প্রতারকের।

 

এখন দেখার বিষয়, দুদক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ‘ভয়ংকর’ প্রতারক চক্রের বিরুদ্ধে কতটা কঠোর ব্যবস্থা নেয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Преступление গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 21 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Преступление সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 52 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Преступление কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 76 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Преступление চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 83 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Преступление সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 101 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট Преступление মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 59 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Преступление ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 73 Views