বরগুনা সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী রওনক আলম (টুলু) | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনা সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী রওনক আলম (টুলু)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নিয়ে বরগুনার রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। ..
Eidok-এ শেয়ার
বরগুনা সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী রওনক আলম (টুলু)
ছবি: সংগৃহীত

সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা রাজনীতির পরিচিত মুখ মোসা: রওনক আলম (টুলু)। তিনি বরগুনা জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক । এছাড়া বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন (টুলু)। বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলন এবং শেখ হাসিনা বিরোধী আন্দোলনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে দলের দুঃসময়ে রাজপথের কর্মসূচিতে দৃশ্যমান উপস্থিতি এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে কার্যকর ভূমিকার কারণে তিনি নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে ওঠেন। 

 

 

এদিকে স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করছেন, রওনক আলম (টুলু) সংরক্ষিত আসনে মনোনয়ন পেলে জেলার নারী সমাজের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।

 

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে রওনক আলম (টুলু) যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতা অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে । বিশেষ করে নারী সংগঠন, সামাজিক উদ্যোগ এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে।

 

একাধিক স্থানীয়রা বলেন, আমরা সংসদে দেখতে চাই। যিনি উপকূলীয় জেলা বরগুনার অবকাঠামো ও চিকিৎসাসহ পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবে এমন একজনকে আমরা চাই।

 

রওনক আলম (টুলু) বলেন ,‎‎দীর্ঘদিন জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছি। কিন্তু জনগণের পাশে থেকে কখনো সরে যাইনি। ভবিষ্যতেও যাবো না ।

 

তিনি আরো বলেন,বরগুনার উন্নয়নে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ প্রয়োজন, যেখানে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। দলের সমর্থনে কাজ করার সুযোগ করে দিলে, নেতাকর্মীসহ পিঁছিয়ে পড়া মানুষ গুলোর জন্য কাজ করতে চাই।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Chính trị টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 4 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Chính trị গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 5 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Chính trị গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 48 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Chính trị গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 43 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Chính trị জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 73 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার Chính trị মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ Chính trị টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 32 Views