কাঠালিয়ায় মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ ছাত্রদল নেতার | আই নিউজ বিডি

কাঠালিয়ায় মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ ছাত্রদল নেতার

কাঠালিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো।..
Eidok-এ শেয়ার
কাঠালিয়ায় মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ ছাত্রদল নেতার
ছবি: সংগৃহীত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানের একটি ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অভিযানের সময় সুজন নামে এক মাদক ব্যবসায়ী কাঠালিয়া থানার এএসআই রতন চন্দ্রকে কামড়ে আহত করে, এ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পর কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার ফেসবুকে এক স্ট্যাটাসে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে “যুদ্ধ ঘোষণা” করেন। তার স্ট্যাটাসে তিনি লিখেন, “কাঠালিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো।”

এর কিছুক্ষণ পর তিনি আহত এএসআই রতন চন্দ্রের ছবি প্রকাশ করে আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “ইয়াবা ব্যবসায়ীর কামড়ে আহত কাঠালিয়ার এএসআই রতন দাদা। মাদকের শিকড় উপড়ে ফেলা হবে এবার ইনশাআল্লাহ।”

স্থানীয় বাসিন্দারা জানান, মাদকবিরোধী অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে এমন কঠোর বার্তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তাদের মতে, তরুণ সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলো একসঙ্গে এগিয়ে এলে এলাকায় মাদক নির্মূলে জনসচেতনতা আরও বাড়বে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جرم কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جرم আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু جرم থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ جرم সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি جرم কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 Views