ভালুকার কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রার্থী মোরশেদ আলম রনি | আই নিউজ বিডি

ভালুকার কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রার্থী মোরশেদ আলম রনি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ রাজনীতিবিদ ও সমাজ সেবক সাবেক ছাত্রনেতা মোরশেদ আলম রনি।..
Eidok-এ শেয়ার
ভালুকার কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রার্থী মোরশেদ আলম রনি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করা মোরশেদ আলম রনি নিঃস্বার্থ সমাজসেবা ও দূর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ব্যক্ত করে কাচিনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের সকল ভোটার সহ আপামর জনসাধারনের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। 

 

উচ্চশিক্ষিত এই তরুণ সমাজসেবক শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান 'টি ডিজাইন নিটওয়্যার লিমিটেড' এ ডিজিএম পদে কর্মরত রয়েছেন। ইতিপূর্বে তিনি একাধিক স্বনামধন্য শিল্পকারখানায় উঁচু পদে কর্মরত ছিলেন। 

 

এই তরুণ সমাজসেবক মোরশেদ আলম রনি প্রতিবেদককে জানান, মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুখী-সুন্দর সমাজ বিনির্মানে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। তারই ধারাবাহিকতায় কাচিনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান।

 

পারিবারিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামের মেজরবাড়ির অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: মুর্তূজ আলীর একমাত্র পূত্র সন্তান মোরশেদ আলম রনি। তার নানা মরহুম শরাফত আলী ছিলেন অত্র ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়াও ভালুকার সাবেক সংসদ সদস্য মেজর (অব) এম এ হামিদ সাহেবের ভাতিজা মোরশেদ আলম রনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হয়ে ৯নং কাচিনা ইউনিয়নের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান।

 

অত্র ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিয়ে গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা-বোনসহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।

 

এসময় সকলের নিকট তাকে সমর্থন দিয়ে ইউনিয়নের মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 4 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 108 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 ভিউ