কালাইয়ে অমৎস্যজীবীদের কুজাইল দিঘী ইজারা দেওয়ার প্রতিবাদে প্রকৃত জেলেদের মানববন্ধন
সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে নীতিমালা বহির্ভূতভাবে প্রকৃত জেলেদের বঞ্চিত করে প্রভাবশালীদের ছত্রছায়ায়
প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘী অমৎস্যজীবীদের সমন্বয়ে গঠিত একটি সমিতির নামে
ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার মাদারপুর মালীপাড়া মৎসজীবী সমবায় সমিতি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিসের সম্মুখে জাল রেখে মানববন্ধন করেন প্রকৃত জেলেরা। এতে সমিতির সদস্যসহ স্থানীয় জেলেরা অংশ নেন। জেলেরা অভিযোগ করেন, সরকার নির্ধারিত নীতিমালা উপেক্ষা করে প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে সুকৌশলে প্রভাবশালীদের ছত্রছায়ায় অমৎস্যজীবীদের নিয়ে গঠিত বাদাউচ্চ মধ্যপাড়া মৎস্য সমবায় সমিতিকে কুজাইল দিঘী ইজারা প্রদান করা হয়েছে। ফলে প্রকৃত জেলেরা তাদের জীবিকা হারানোর ঝুঁকিতে পড়ছেন।
মানববন্ধনে মাদারপুর মালীপাড়া মৎসজীবী সমবায় সমিতির সভাপতি শ্রী অনিল চন্দ্র মালী বলেন,
আমরা সবাই প্রকৃত মৎস্যজীবী। আমরা দীর্ঘ দিন ধরে ৬০ বিঘার কুজাইল দিঘি ইজারা নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছি। এবার অনিয়ম করে আমাদের বাদ দেওয়া হয়েছে।সরকারি জলাশয়গুলোতে প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত না হলে আমাদের পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়তে হবে। অবিলম্বে ইজারা প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত জেলেদের কাছে কুজাইল দিঘী হস্তান্তরের দাবি জানান তিনি।
মানববন্ধন চলাকালে জেলা প্রশাসক আল-মামুন মিয়া উপজেলা ভূমি কার্যালয় পরিদর্শনে এলে প্রকৃত জেলেরা তাঁকে দিঘী ইজারা পাওয়া সমিতির অনিয়মের ব্যাপারে অবহিত করেন।
জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন বলেন, আপনাদের যে অভিযোগগুলো আমরা শুনলাম।আমরা আপনাদের অভিযোগ তদন্ত করে সত্যতা পেলে
আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা ঘরে ফিরে যান। আপনাদের পক্ষে যেটা ন্যায়সঙ্গত হবে,আইনানুগ হবে,নিয়মের মধ্যে থাকবে, সেটাই আমরা করবো।
কালাইয়ে অমৎস্যজীবীদের কুজাইল দিঘী ইজারা দেওয়ার প্রতিবাদে প্রকৃত জেলেদের মানববন্ধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কালাইয়ে অমৎস্যজীবীদের কুজাইল দিঘী ইজারা দেওয়ার প্রতিবাদে প্রকৃত জেলেদের মানববন্ধন..
ছবি: সংগৃহীত
Không có bình luận nào được tìm thấy