ক্রমান্বয়ে সকল প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হবে-ড. ইলিয়াস মোল্লা  .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ক্রমান্বয়ে সকল প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হবে-ড. ইলিয়াস মোল্লা  ..

Faridpur Desk avatar   
Faridpur Desk
ক্রমান্বয়ে সকল প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হবে-ড. ইলিয়াস মোল্লা  ..
ক্রমান্বয়ে সকল প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হবে-ড. ইলিয়াস মোল্লা  ..
ছবি: সংগৃহীত
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

​ফরিদপুরের বোয়ালমারীর প্রাণ কেন্দ্রে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন এবং নব-নির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা। তিনি মাদ্রাসার নতুন ভবন সম্প্রসারণ কাজের শুভ সূচনা করেন।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ক্রমান্বয়ে সকল প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সাধনের অঙ্গীকার করেন তিনি। 
​
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এস.এম. রাকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বোয়ালমারী। ​জনাব মোঃ গিয়াসউদ্দিন বেনু, সহ-সভাপতি, গভর্নিং বডি, বোয়ালমারী ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসা। 

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মো: আ: সালাম মিয়া। 

​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মাদ্রাসার উন্নয়নে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং মাদ্রাসার ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য দোয়া করেন।

Aucun commentaire trouvé


News Card Generator