ময়মনসিংহ

ময়মনসিংহে বাজার তদারকিতে বাধা: ডিসির কাছে স্মারকলিপি ক্যাবের

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক জি. এম. রহমান ফিলিপ, সাংগঠনিক সম্পাদক রবিন বরকত উল্যাহ এবং ময়মনসিংহ প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম।..
Podijeli na Eidoku
ময়মনসিংহে বাজার তদারকিতে বাধা: ডিসির কাছে স্মারকলিপি ক্যাবের
Foto: arhiva

ময়মনসিংহ: বাজার তদারকি অভিযানে ব্যবসায়ী সিন্ডিকেটের হুমকি-ভয়ভীতি বন্ধ এবং প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ময়মনসিংহ জেলা শাখা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক জি. এম. রহমান ফিলিপ, সাংগঠনিক সম্পাদক রবিন বরকত উল্যাহ এবং ময়মনসিংহ প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম।

স্মারকলিপিতে বলা হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী ও গোষ্ঠী বাধা সৃষ্টি করছে। ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সরকারি কার্যক্রম ব্যাহত করার চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

ক্যাব নেতারা বলেন, ব্যবসায়ীদের এমন আগ্রাসী ভূমিকা ভোক্তাদের জাতীয় স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণে বড় ধরনের বাধা তৈরি করছে। এতে ভোক্তাদের অধিকার চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের ভোক্তা মহলেও এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তারা উল্লেখ করেন।

এ প্রেক্ষাপটে বাজার তদারকি কার্যক্রমে প্রশাসনিক সহায়তা ও নিরাপত্তা জোরদার, বাধাদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং এবং ব্যবসায়ীদের আইন মেনে চলতে সচেতনতা বৃদ্ধির দাবি জানানো হয়।

ক্যাব নেতাদের ভাষ্য, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ এখন সময়ের দাবি। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara