সংরক্ষিত নারী আসনে নতুন সমীকরণ: দক্ষিণাঞ্চলে আলোচনার শীর্ষে পাইলট… | আই নিউজ বিডি

সংরক্ষিত নারী আসনে নতুন সমীকরণ: দক্ষিণাঞ্চলে আলোচনার শীর্ষে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা

সংরক্ষিত নারী আসনে নতুন সমীকরণ: দক্ষিণাঞ্চলে আলোচনার শীর্ষে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা।
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে এখন সবচে..
Eidok-এ শেয়ার
সংরক্ষিত নারী আসনে নতুন সমীকরণ: দক্ষিণাঞ্চলে আলোচনার শীর্ষে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা
ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় সংরক্ষিত নারী আসন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করার পর দলীয় মনোনয়নকে ঘিরে শুরু হয়েছে নানামুখী জল্পনা-কল্পনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই অনুষ্ঠিত হতে পারে।
বাগেরহাট ও খুলনা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে বাড়ছে তৎপরতা। সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় উঠে এসেছে সমাজসেবিকা ও ব্যবসায়ী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকার নাম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল–এর মোল্লাহাট উপজেলা আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের সময় আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। রাজপথের কর্মসূচি, মানববন্ধন ও গণসংযোগে তার উপস্থিতি ছিল নিয়মিত। হামলা-মামলার আশঙ্কা সত্ত্বেও দলীয় কার্যক্রমে অবিচল থাকার বিষয়টি নেতাকর্মীরা বিশেষভাবে উল্লেখ করছেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তার সক্রিয় সম্পৃক্ততা। নারী শিক্ষা বিস্তার, দুস্থদের সহায়তা, আত্মকর্মসংস্থানমুখী উদ্যোগ ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে এলাকায় পরিচিতি লাভ করেছেন তিনি। স্থানীয়দের মতে, সংগঠক ও সমাজসেবক—দুই পরিচয়ের সমন্বয় তাকে সংরক্ষিত নারী আসনের একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে সামনে এনেছে।
গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক, নারী সমাবেশ ও গণসংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মোল্লাহাট উপজেলা বিএনপির এক নেতা বলেন, “দলের দুঃসময়ে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা সামনের সারিতে ছিলেন। তার নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা তাকে এই আসনের জন্য যোগ্য দাবিদার করে তুলেছে।”
পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, “দলের আদর্শের প্রতি অনুগত থেকে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মনোনয়ন দেওয়া সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত—আমি সে সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে তিনি দক্ষিণাঞ্চলের নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী। 

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 22 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 77 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন دیگر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views