বরগুনা-১ আসনে মিডিয়ার স্বাধীনতা, চাঁদা ও মাদকমুক্ত করার ঘোষণা এমপি অলি উল্লাহর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনা-১ আসনে মিডিয়ার স্বাধীনতা, চাঁদা ও মাদকমুক্ত করার ঘোষণা এমপি অলি উল্লাহর..

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনা-১ আসনে মিডিয়ার স্বাধীনতা, চাঁদা ও মাদকমুক্ত করার ঘোষণা এমপি অলি উল্লাহর..
বরগুনা-১ আসনে মিডিয়ার স্বাধীনতা, চাঁদা ও মাদকমুক্ত করার ঘোষণা এমপি অলি উল্লাহর..
ছবি: সংগৃহীত
****

 বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেছেন, আমতলী, তালতলী ও বরগুনা সদরে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। এক টাকার চাঁদাবাজিও সহ্য করা হবে না। আগামী তিন মাসের মধ্যে বরগুনা-১ আসনকে চাঁদামুক্ত ও মাদকমুক্ত ঘোষণা করা হবে।

 

সোমবার সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা আমতলীতে এসে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

 

আমতলী পৌঁছে এমপি অলি উল্লাহ প্রথমে থানা পুলিশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে পৌর শহরের প্রধান সড়কে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর আমতলী কওমি মাদ্রাসা মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

 

মতবিনিময় সভায় তিনি বলেন, “বরগুনা-১ আসনের প্রায় ছয় লাখ মানুষের সেবা করার দায়িত্ব আমার। আমাকে এমপি সাহেব না বলে জনগণের সেবক বলবেন।” তিনি দাবি করেন, নির্বাচিত হওয়ার পর থেকেই বরগুনা, আমতলী ও তালতলীতে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে।

 

চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান:

 

তিনি তরমুজ চাষিদের উদ্দেশে বলেন, “কেউ যদি চাঁদা চাইতে আসে, তাকে বেঁধে রেখে আমাকে খবর দিবেন।” পাশাপাশি তিনি ঘোষণা দেন, “মাদককে শিকড় থেকে উপড়ে ফেলা হবে।”

 

সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী, সেক্রেটারি গাজী মো. বায়েজিদ, মাওলানা মো. শাহ আলম হুজুরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

মতবিনিময় সভা শেষে এমপি অলি উল্লাহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরে উপজেলার গাজীপুর বাজারে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

উল্লেখ্য, আলহাজ্ব মো. মাহমুদুল হোসাইন অলি উল্লাহ ইসলামী আন্দোলন মনোনীত বরগুনা-১ আসনে সারা বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার ঘোষণাকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—অনেকে আশাবাদী, আবার কেউ কেউ বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator