স্পিকার,উপনেতা,চিফ হুইপ পদে আলোচনায় যারা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

স্পিকার,উপনেতা,চিফ হুইপ পদে আলোচনায় যারা

Mj Moumi avatar   
Mj Moumi
স্পিকার,উপনেতা,চিফ হুইপ পদে আলোচনায় যারা
স্পিকার,উপনেতা,চিফ হুইপ পদে আলোচনায় যারা
ছবি: সংগৃহীত
আগামী ১২ মার্চ শুরু হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার নতুন সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন।..

 রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এবার সেই প্রচলিত ধারায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে সংসদের প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করবেন, স্পিকার, উপনেতা ও চিফ হুইপ পদে কারা আসবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।

 

 

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন এবং ডেপুটি স্পিকার গণহত্যা মামলায় কারাবন্দি রয়েছেন। ফলে সংসদের প্রথম বৈঠকে তাদের সভাপতিত্ব করার সুযোগ নেই।

 

সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও প্রথম বৈঠক পরিচালনা করতে পারেন। তবে অতীতে এর ব্যতিক্রমও হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে সিনিয়র সংসদ সদস্যের মাধ্যমে প্রথম অধিবেশন পরিচালনার নজির রয়েছে। এবারও একই পদ্ধতি অনুসরণের সম্ভাবনা রয়েছে।

 

এক্ষেত্রে সিনিয়র সংসদ সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জয়নুল আবদিন ফারুক ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম আলোচনায় রয়েছে। তবে মন্ত্রিসভার সদস্য হওয়ায় কয়েকজনের সম্ভাবনা কমে গেছে।

 

সংসদ নেতা হিসেবে তারেক রহমান

 

সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী বিএনপির সংসদ সদস্যরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করেছেন। এখন স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ পদে কারা আসবেন, তা নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছে।

 

বিএনপি সূত্রে জানা গেছে, স্পিকার পদে আইনজ্ঞদের অগ্রাধিকার দেওয়ার প্রচলন রয়েছে। সে বিবেচনায় দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট অ্যাডভোকেট জয়নুল আবেদীন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন।

 

এছাড়া স্পিকার পদে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন—

 

স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান

 

ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক

 

 

দলের একটি সূত্র জানিয়েছে, অতীতে ২০০১-২০০৬ সালে বিএনপি সরকারের সময় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্পিকার ছিলেন। সেই ধারাবাহিকতায় এবারও অভিজ্ঞ আইনজ্ঞকে স্পিকার করা হতে পারে।

 

সংসদ উপনেতা পদে যাদের নাম আলোচনায় রয়েছে—

 

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

 

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 

 

এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ অধিবেশন শুরুর তারিখ ঘোষণা হয়েছে মাত্র। সংশ্লিষ্ট পদে কারা আসবেন, তা যথাসময়ে জানা যাবে।

 

 

ডেপুটি স্পিকার পদে যাদের নাম আলোচনায় রয়েছে—

 

ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন

 

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

 

সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান

 

 

চিফ হুইপ পদে সম্ভাব্য নাম

 

চিফ হুইপ পদে আলোচনায় রয়েছেন—

 

সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক

 

ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু

 

নুরুল ইসলাম মনি

 

 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হবে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সংসদের গুরুত্বপূর্ণ এই পদগুলো নির্ধারণের মাধ্যমে সংসদের কার্যক্রমের কাঠামো স্পষ্ট হবে এবং নতুন সরকারের সংসদীয় কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারিত হবে।

نظری یافت نشد


News Card Generator