মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা মামলার রহস্য উদঘাটন: এসআই… | আই নিউজ বিডি

মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা মামলার রহস্য উদঘাটন: এসআই মোবারক হোসেনকে পুলিশ সুপারের সম্মাননা

মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Eidok-এ শেয়ার
মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা মামলার রহস্য উদঘাটন: এসআই মোবারক হোসেনকে পুলিশ সুপারের সম্মাননা
ছবি: সংগৃহীত

মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা মামলার রহস্য উদঘাটন: এসআই মোবারক হোসেনকে পুলিশ সুপারের সম্মাননা
মোঃ মামুন মুকসুদপুর মুকসুদপুর প্রতিনিধি 
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন এবং প্রধান আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আনুষ্ঠানিকভাবে এসআই মোবারক হোসেনের হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামি ও স্বামী রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ অভিযানে এসআই মোবারক হোসেন গুরুত্বপূর্ণ তথ্য ও সহযোগিতা প্রদান করেন এবং পরবর্তীতে তাকে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তিন মাসের অন্তঃসত্ত্বা ইতি বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর তদন্তে নেমে এসআই মোবারক হোসেন গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহ করে মামলার মূল রহস্য উদঘাটনে সক্ষম হন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এসআই মোবারক হোসেনের পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে, যার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা أخبار الرياضة নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 73 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় أخبار الرياضة শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 100 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল أخبار الرياضة শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 126 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ أخبار الرياضة অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 118 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড أخبار الرياضة শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 79 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন أخبار الرياضة খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 134 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন أخبار الرياضة সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 116 Views