মেদুয়ারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এমপি বাচ্চুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।..
Поделиться в Eidok
মেদুয়ারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এমপি বাচ্চুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Фото: из открытых источников

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেদুয়ারী ইউনিয়নের নির্ধারিত স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়ন ও ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলাই এখন সময়ের দাবি।

মেদুয়ারী ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বক্তব্যে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার শক্তি। তিনি উন্নয়ন ও গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

পুরো আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় বিএনপি নেতারা জানান, ভবিষ্যতেও দলীয় ঐক্য সুদৃঢ় রাখতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

চিরিরবন্দরে বিএনপির মটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল Районные новости চিরিরবন্দরে বিএনপির মটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল 14 Views চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড Районные новости চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড 42 Views বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন Районные новости বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন 30 Views গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে Районные новости গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 68 Views লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান Районные новости লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান 51 Views বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার Районные новости বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 97 Views বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের Районные новости বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের 43 Views