রমজানে ভালুকায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।..
I-share sa Eidok
রমজানে ভালুকায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
Larawan: kuha mula sa arkibo

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভালুকায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভালুকা উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ওপর যেন অতিরিক্ত বাজারচাপ না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে সুলভ মূল্যে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন বলেন, প্রশাসনের তত্ত্বাবধানে কার্যক্রমটি নিয়মিতভাবে পরিচালিত হবে। নির্ধারিত মূল্য ও পরিমাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করবেন।

প্রশাসন সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী উপজেলা চত্বরে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি করা হবে। একজন ক্রেতা নির্ধারিত পরিমাণের বেশি কিনতে পারবেন না।

উদ্বোধনের পরপরই সাধারণ ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারদরের ঊর্ধ্বগতির সময়ে এমন পদক্ষেপ স্বস্তি এনে দেবে।

রমজানজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento